শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩২ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে বানভাসিদের পানি বিশুদ্ধকরণ মেশিন স্থাপন

মো: সোহেল,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ভয়াবহ বন্যায় এখনো লাখ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বন্যায় শৌচাগার, ড্রেন, পুকুর ও খাল-বিলের পানি এক সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। যার কারণে জেলায় ডায়রিয়া’সহ পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, চারটি প্ল্যান্ট থেকে সব উপজেলায় বিশুদ্ধ পানিসহ ২০ লাখ পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া বেগমগঞ্জে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত¡াবধানে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
তবে জেলার বেশিরভাগ বন্যাকবলিত এলাকার মানুষ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেওয়া বিশুদ্ধ পানি কিংবা পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট পাননি বলে অভিযোগ করেন। 
একাধিক ব্যক্তি অভিযোগ বলেন, বন্যার এই দুর্যোগের সময় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর রুমে বিশুদ্ধ
পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের জন্য গেলে তিনি সহযোগিতা না করে রুম থেকে বের করে দেন।

সদর উপজেলার বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির যোগান দিতে জার্মান ভিত্তিক সংস্থা এ.এস.বি’র অর্থায়নে বাংলাদেশী সংস্থা সি.ডি.ডি
এবং নোয়াখালীর স্থানীয় সংস্থা ‘এন-রাশ’ এর সহযোগিতায় বন্যার্ত এলাকায় পানি বিশুদ্ধকরণের ৪টি মেশিন স্থাপন করা হচ্ছে।
বুধবার সকালে জেলা সদরের এওজবালিয়া ইউনিয়নের বেদে পল্লীতে একটি পানি বিশুদ্ধকরণ মেশিন স্থাপন করা হয়। এসময় জার্মান ভিত্তিক সংস্থা এ.এস.বি’র কর্মকর্তা এক্সেল, সি.ডি.ডি’র কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও মোহাম্মদ ফরিদুল ইসলাম, এবং ‘এন-রাশ’ এর পরিচালক মো. একরাম হোসেন হৃদয় প্রমূখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়