শিরোনাম
◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ১১:০২ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে রোহিঙ্গার মৃত্যু

কায়সার হামিদ, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে অবস্থিত মাচকারিয়া বিলে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে এক রোহিঙ্গার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

[৩] শুক্রবার (২ আগস্ট) রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন মাছকারিয়ারবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলি জোহর (৩৭) উখিয়ার কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের ই-৫৮ ব্লকের মো. ইউছুপের ছেলে।

[৪] জানা গেছে, আগের দিন বৃহস্পতিবার (১ আগস্ট) রাজাপালং ইউনিয়নের মাছকারিয়ার বিলে বানের পানিতে মাছ ধরতে যান রোহিঙ্গা আলি জোহর। পরদিন শুক্রবার সকালে কিনারে ভেসে আসা তার মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

[৫] উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ওই রোহিঙ্গার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে মরদহটি উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়