শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে সম্পত্তির জন্য পিতাকে পিটিয়ে হত্যা করলো দুই ছেলে

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে সম্পত্তির জন্য দুই ছেলে মিলে নিজ পিতাকে পিটিয়ে হত্যা করেছে।

সোমবার দিনগত রাত ১ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।

নিহত কালা মিয়া (৭০)। ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলে শাকের আলম ও মনির আলম।

স্থানীয় ইউপি আবুল ফয়েজ বলেন, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নিতে বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে যেত। এর আগে কালা মিয়ার বড় মেয়ে আমাকে এ বিষয়ে জানিয়েছিল। আমি ছেলেকে ডেকে বুঝিয়ে বলেছি। এরপরও গত দুই দিন ধরে তারা বাপকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে সম্পত্তির জন্য। রাতে শুনছি বাপকে বেহুঁশ অবস্থায় পেয়েছে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Advertisement

টেকনাফ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মামুন বলেন, আমার হাসপাতালে আনার আগে ওনার মৃত্যু হয়েছে। নিহতদের শরীরের আঘাতের চিহ্ন আছে।

নিহত কালামিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, আমার বাবাকে রবিবার আমার ভাই  মনিরুল আলম তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। আমরা পুরো দিন আমার বাবাকে খুঁজে পাইনি। রাত ১২ টার দিকে আমার বাবাকে বেহুঁশ অবস্থায় পাই। তখন সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাপকে দুই ছেলে মিলে খুন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ