শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬ ◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আজিজুল হক, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নাভারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল ৫ টায় জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত “নাভারণ হক কমিউনিটি সেন্টারে” এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আমীর উপাধাক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তার নির্বাচনী ওয়াদা পালনের পুনঅঙ্গিকার ব্যক্ত করেন। বলেন, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামী "দলমত নির্বিশেষে" আমরা সবার উপরে বাংলাদশকে মর্যাদার সাথে গড়ব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমীর রেজাউল ইসলাম, সেক্রেটারি হযরত মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌর শাখা আমীর মাওলানা রিয়াছাত আলী, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী, সাবেক আমির ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, এনসিপির শার্শা উপজেলা শাখা আহ্বায়ক মুরাদ-উদ-দৌলা প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন-স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

  • সর্বশেষ