শিরোনাম
◈ রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬ ◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণখোলায় লোকালয়ে ঢুকে আস্ত ছাগল গিলে খেল অজগর

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে একটি অজগর সাপ।

মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, ওই গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। পরে ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। এ সময় তিনি সিপিজি সদস্যদের খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করেন।

অজগর সাপটি আস্ত ছাগল গিলে ফেলেছে— এ খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে আশপাশের এলাকার শত শত মানুষ ভিড় জমায়।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার ছাগলটি আস্ত গিলে ফেলেছে। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সিপিজি সদস্য সগির সওদাগর জানান, ছাগলটি গিলে ফেলার পর সাপটি কিছুটা নড়াচড়ায় অনেকটা অক্ষম হয়ে পড়ে।

পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ