শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৮:৩৩ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুরের রামগতিতে একই দিনে পানিতে ডুবে পৃথক স্থানে দুর্জয় (২), আব্দুল্লাহ (২) ও ফাতেমা (৩) নামের তিন শিশু মারা গেছে। বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় উপজেলার চরগাজী, চর আলগী ইউনিয়ন ও রামগতি পৌর এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যায়।

[৩] জানা গেছে, নিহত শিশুদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি একজন বাড়িতেই মারা যায়। এ ছাড়া নাহিদ নামে দেড় বছর বয়সী আরও এক শিশু পানিতে ডুবে যায়। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

[৪] দুর্জয় চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে। আবদুল্লাহ রামগতি পৌরসভার নুরিয়া মাদরাসা এলাকার নুর নবীর ছেলে। আর ফাতেমা চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালামের মেয়ে।

[৫] চরগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফেরদৌস বলেন, শিশু দুর্জয়ের পরিবারের সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত ছিল। এ ফাঁকে সকলের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুজি করে তাকে পানিতে পাওয়া যায়। পরে দুর্জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৬] চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী বলেন, সকালের দিকে পানিতে ডুবে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

[৭] রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়