শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৯:১৮ রাত
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা 

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে যুবক রহিম শেখ(৩৫)। এমন ঘটনাটি ঘটে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে। ওই বখাটে যুবক ওই গ্রামের খবির শেখের ছেলে। 
 
[৩] এ ঘটনায় সোমবার (১০ জুন) সকালে শিশুর মা বাদী হয়ে ওই বখাটেকে আসামি করে ভাংগা থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা করেছেন। আসামি পলাতক রয়েছেন।

[৪] পুলিশ সূত্রে জানা যায়, বখাটে যুবক রহিম তার ছেলের সঙ্গে খেলাধুলা করতে যায় ওই শিশুটি। পরে বখাটে রহিম তার ছেলেকে অন্যত্র সরিয়ে দিয়ে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ের গাছ বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী এলাকার এক মহিলা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন। 

[৫] বিষয়টি এলাকায় জানাজানি হলে রফাদফার চেষ্টা চালায় অসাধু একটি চক্র। খবর পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনার সত্যতা মিললে মামলা রুজু করেন।

[৬] এ ঘটনায় তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুটিকে প্রলোভন দেখিয়ে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে ওই বখাটে রহিম। এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে রহিমের বিরুদ্ধে। আসামি গ্রেপ্তার করার চেষ্টা চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়