শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৮:১৩ রাত
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের দায়ে কিশোরের কারাদণ্ড 

রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর: [২] রায়পুরে জিহাদ হোসেন (১৮) নামে এক কিশোরকে ইভটিজিংয়ের দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ জুন) উপজেলার হায়দরগঞ্জের শহর আলীর মোড় থেকে তাকে আটক করা হয়। 

[৩] ছেলের বাবার নাম বাবুল ব্যাপারী। তারা স্থানীয় বাসিন্দা। আটককালে কিশোর জিহাদের কাছে গাঁজা পাওয়ার পাশাপাশি একটি বিদেশী ছুরি জব্দ করা হয়।

[৪] জানা যায়, হায়দরগঞ্জের রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া মারিয়া আক্তার, স্বপ্না ও বৃষ্টি নামে কয়েকজন ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো বখাটে জিহাদ।

[৫] নবম শ্রেণি পড়ুয়া মারিয়া আক্তার (১৪) বলেন, জিহাদ বিভিন্ন অশালীন ভাষা প্রয়োগ করতো। অশালীন অঙ্গভঙ্গি দেখাতো। তাই আমরা এসিল্যান্ড স্যারের কাছে নালিশ করেছি।

[৬] মারিয়ার মা শিল্পী বেগম (৪০) বলেন, আমার মেয়েকে উত্যক্ত করায় আমরা অভিযোগ দিয়েছি। বিচার ও প্রতিকার পেয়েছি। প্রশাসনকে ধন্যবাদ। 

[৭] আদালত পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ আরমান বলেন, ছাত্রী ও তার পরিবারের অভিযোগ পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে কিশোর জিহাদ হোসেনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়