শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৪, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোংরা পরিবেশে তৈরি হচ্ছিলো রাফসানের ব্লু ড্রিংকস

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লা নগরীর বিসিকে অবস্থিত দেশের জনপ্রিয় ইউটিউবার রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস একটি অননুমোদিত কারখানায় নোংরা ও স্যাত স্যাতে পরিবেশে তৈরী হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

[৩] গত ২৪ এপ্রিল মেসার্স ব্লু ড্রিংকসে অভিযান পরিচালনা করা হলেও খবরটি প্রকাশ্যে আসে আজ শুক্রবার (১৭ মে)।

[৪] বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ বলেন, নিবন্ধন সনদ না থাকা এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করে বাজারজাত করছিল ব্লু ড্রিংকস নামের একটি প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোট ভাই হিসেবে পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। সম্প্রতি ‘ব্লু’ লেবুর ফ্লেভার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ