শিরোনাম
◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি ◈ ‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম  ◈ ইসরায়েলি রাজ‌নৈ‌তিক বিশ্লেষক: নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প উভয়েই পতনের পথে ◈ শ‌নিবার বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সভায় চুড়ান্ত হ‌তে পা‌রে নতুন রাষ্ট্রপতির নাম  ◈ মো‌দি সরকা‌রের বিরু‌দ্ধে আবার আন্দোলনের হুমকি ভারতের ককরোচ জনতা পার্টির ◈ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা ◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৯:৫০ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৯:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে সদর হাসপাতালে রোগীদের খাবারে অনিয়ম, ক্যান্টিন মালিককে জরিমানা

মিজান লিটন, চাঁদপুর: [২] জেলার সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের খাবার ওজনে কম ও বিভিন্ন অনিয়ম করায় ক্যান্টিন মালিককে ৩০ হাজার টাকা এবং আরেকটি বিস্কুট তৈরী কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

[৩] বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

[৪] নুর হোসেন জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভিতরে ব্যক্তিমালিকানাধীন সঞ্জীব পোদ্দারের ক্যান্টিন।  এই ক্যান্টিন থেকে রোগীদেরকে ৩ বেলা খাবার সরবরাহ করা হয়। সরকারি নিয়মানুযায়ি তিন বেলা আহারে যে পরিমাণ খাবার সরবরাহ করার কথা তার চেয়ে অনেক কম পরিমাণে খাবার দেয়া হচ্ছে। সকালে পাউরুটি দেয়ার কথা ২০০ গ্রাম (২৮টাকা) কিন্তু দেয়া হচ্ছে ২০ টাকার পাউরুটি। রুই মাছ দেয়ার কথা ২৩০ গ্রাম করে, তারা দিচ্ছে মাত্র ৮০ থেকে ৯০গ্রাম। 

[৫] তালিকানুযায়ি দেখা যায়, যেখানে যা দেয়ার কথা পরিমাণে তার চেয়ে অনেক কম দেয়া হচ্ছে। ওজন পরিমাপক মেশিনও নষ্ট। এছাড়া রান্নায় অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ। যা রীতিমত আইন বিরুদ্ধ এবং রোগী অর্থাৎ ভোক্তাদের সাথে স্পষ্ট প্রতারণা। এসব অনিয়মের কারণে সঞ্জীব পোদ্দারের ক্যান্টিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, সঞ্জীব পোদ্দারের এধরনের অনিয়মের কথা ইতোপূর্বে হাসপাতালে তত্ত্বাবধায়কে ও  অবহিত করা হয়েছিল। 

[৬] অভিযানের সহযোগিতায় ছিলো জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়