শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৯:০২ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

মিজান লিটন: [২] মতলব দক্ষিণে বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন সকাল ৭টার দিকে ইব্রাহিম প্রধান খাদিজা আক্তারের শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। রাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান খাদিজা।

[৪] ইব্রাহিম প্রধানের বাড়ি উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বকচর গ্রামে। 

[৫] প্রতিবেশীরা জানায়, ঘটনার দিন সকাল ৭টার দিকে খাদিজার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইব্রাহিম। দ্রুত এগিয়ে আসেন মনির ও মহসিন নামের দুই প্রতিবেশী। তারা পাটের বস্তা ভিজিয়ে আগুন নেভান। সঙ্গে সঙ্গেই খাদিজাকে উদ্ধার করে স্থানীয় লোকজন নিয়ে যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। ভর্তি করার একদিন পর ১২ এপ্রিল রাত দেড়টার দিকে বার্ন ইনস্টিটিউটে মারা যান খাদিজা। 

[৬] চিকিৎসকরা জানান, ওই তরুণীর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়েছিল।

[৭] বিষয়টি গোপন করে খাদিজার স্বজনদের না জানিয়ে শ্বশুরবাড়ির লোকজন তড়িঘড়ি করে  মরদেহ দাফন করেন। রোববার এ সংবাদ পান নিহতের  বাবা খোকন মিয়া।ওইদিনই তিনি মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা করেন।

[৮] মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, খাদিজার শাশুড়ি যায়েদা খাতুনকে বাড়ি থেকে আটক করা হয়েছে। তাকে খোকন মিয়ার মামলায় গ্রেপ্তার  দেখানো হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়