শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার থেকে

রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল ‘কক্সবাজার এক্সপ্রেস’

আয়াছ রনি, কক্সবাজার: [২] বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য ১১২০ যাত্রী নিয়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটা ছেড়ে গেছে। এর আগে যাত্রীরা ট্রেনে উঠার আগে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা জানায়। 

[৩] কক্সবাজার জেলাসহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘ ১৩০ বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে প্রথম বাণিজ্যিক ট্রেন যাত্রায়। যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুকে ঘিরে কক্সবাজারের স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

[৪] রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকা যেতে ট্রেনটির ৮ ঘণ্টা ১০ মিনিট সময় লাগাবে। ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার রাখা হয়েছে।

[৫] উল্লেখ, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনটি যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে আসে। ট্রেনটিতে ২৩টি বগি আছে।

[৬] রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, কক্সবাজার-ঢাকা ৪৮০ কিলোমিটার দৈর্ঘ্যের নবনির্মিত রেলপথে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলস্টেশনে একটি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এতে রেলসচিব মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়