শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩, ০৩:০০ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মো. মনজুরুল ইসলাম, নাটোর: [২] দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে দিনাজপুর থেকে নাটোর হয়ে ঢাকা ও খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে ঢাকা ও খুলনা অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

[৩] আব্দুলপুর জংসনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, পার্বতীপুর থেকে মালবাহী একটি ট্রেন বেলা পৌনে একটার দিকে আব্দুলপুর জংশনে সিগনাল পায়। এরপরই জংশনের পয়েন্টের কাছে পৌঁছালে পিছনের একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পরে আরো দুইটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। 

[৪] তিনি আরও জানান, ঈশ্বরদী রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে বগি তিনটি লাইনে তোলার কাজ করবেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ