শিরোনাম
◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৬:২০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অফ পিক আওয়ারে ১২ মিনিট পর পর ছাড়বে মেট্রোরেল

রিয়াদ হাসান: প্রতিদিন ১২ ঘণ্টা মেট্রোরেলের চলাচল শুরু হওয়ার পর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিবেচনা করা হয়েছে। এই দুই ঘণ্টা প্রতি ১৫ মিনিট পর পর ট্রেন ছাড়া হতো। কিন্তু সোমবার (৫ জুন) থেকে তিন মিনিট সময় এগিয়ে ১২ মিনিট পর পর ট্রেন ছাড়া হবে।

রোববার (৪ জুন) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। সূত্র: বার্তা২৪.কম

এতদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রো চলাচল করছে। যদিও শুরুতে এই পথে ট্রেন চলত দুপুর ১২টা পর্যন্ত। তবে গত বুধবার থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো ট্রেন চালানো শুরু হয়েছে।

পর্যায়ক্রমে মেট্রো ট্রেন চলাচলের সময় বাড়ানো হচ্ছে। আগামী জুলাইয়ে রাত ১২টা পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ট্রেন পরিচালনার সময় বাড়ানো হচ্ছে।

গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল যাত্রা শুরু করে। এখন প্রথমাংশে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডিএমটিসিএলের কর্ম পরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর দুই প্রান্তের স্টেশন থেকে ট্রেন ছাড়া হচ্ছে। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মাঝের স্টেশনগুলোতে ১০ মিনিট পর পর যাত্রীদের জন্য ট্রেন হাজির হবে। সূত্র: দৈনিক বাংলা

এ দিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আনুসাঙ্গিক কার্যক্রমের জন্য শুক্রবার মেট্রো বন্ধ থাকবে। যদিও শুক্রবার উৎসুক যাত্রীর চাপ মেট্রোতে বেশি থাকলেও প্রকৃত যাত্রী থাকে না। মেট্রোতে দর্শনার্থীর চেয়ে এখন যাত্রী বাড়তে শুরু করেছে। তাই যাত্রীর সুবিধা বিবেচনা করে অফিস বন্ধের দিন শুক্রবার বন্ধ থাকবে মেট্রো ট্রেন চলাচল। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এএ

  • সর্বশেষ