শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২০ মে, ২০২৩, ০৮:৫৫ সকাল
আপডেট : ২০ মে, ২০২৩, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতের আগে চালু হচ্ছেনা ট্রেন চলাচল

লাউয়াছড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ট্রেনের যাত্রা বাতিল

লাউয়াছড়ায় লাইনচ্যুত

স্বপন দেব, মৌলভীবাজার: কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৩ ঘণ্টা ধরে সিলেটের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সারাদেশের। 

শনিবার (২০ মে) বিকেল ৫টার দিকে বাংলাদেশ রেলওয়েও কুলাউড়া স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান বিষয়টি জানিয়ে বলেন, রাতের আগে সিলেট রুটে চালু হচ্ছে না ট্রেন চলাচল।

এর আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস শনিবার ভোর ৫টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও পরে সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে।

কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ বলেন, শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হওয়ায় ৪ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ওই ৪ ট্রেনের টিকিট ফেরত দিয়ে তার টাকা নিয়ে নেওয়ার তথ্য যাত্রীদের ইতোমধ্যে জানানো হয়েছে।

শমশেরনগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব জানান, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসের ৪টি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা পথে চলাচল করেছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়