শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৩, ০৮:১১ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২৩, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিস্তানে যান চলাচল বন্ধ, সড়কে তীব্র যানজট

সড়কে তীব্র যানজট

নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চৌদ্দজন নিহত হয়েছে। ভবনের মধ্য থেকেও আরও ৭০ জনের মতো আহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে হাসপাতালে আহতদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। আহতদের হাসপাতালে নিতে গুলিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। এ ঘটনায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এনটিভি

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর যে যেভাবে পারছে, হতাহতদের হাসপাতালে নিচ্ছে। যদিও মানুষের ভিড়ে নড়তে পারছে না অ্যাম্বুলেন্সসহ আহতদের বহনকারী যানবাহন। 

এ ঘটনার পর বিস্ফোরণ স্থলের সামনের সড়ক বন্ধ করে দেওয়া হয়। ২০টি অ্যম্বুলেন্স এখানে অবস্থান করছে। অন্তত ১০ অ্যাম্বুলেন্সে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, বিস্ফোরণের কারণে রাস্তা বন্ধ করে দেওয়ায় অফিসগামী মানুষ বিপাকে পড়েছেন।

রহিম নামের এক যাত্রী জানন, সদরঘাটে একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। তিনি যাবে মিরপুরে। কিন্তু গুলিস্তানে বিস্ফোরণের কারণে গাড়ি চলছে না। এতে তিনি বিপাকে পড়েছেন। 

সালমা নামের আরেক যাত্রী বলেন, ‘পুরান ঢাকার নিম্ন আদালতে একটি মামলার কাজে এসেছেন। বাসায় যাওয়ার জন্য বাসে উঠেই শুনেই গুলিস্তানে বড় বিষ্ফোরণ। তিনি ভয়ে বাস থেকে নেমে যান। এখন তিনি এত রাতে সাভার কীভাবে যাবেন, তা নিয়ে শঙ্কিত।’

বিহঙ্গ পরিবহনের বাসচালক হোসেন বলেন, ‘গুলিস্তানের বিষ্ফোরণের কারণে বাস চালানো বন্ধ আছে। প্রশাসনের নির্দেশের পরেই বাস চালু হবে।’

এসএ/এসএ 

  • সর্বশেষ