শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও যাত্রীবাহী বাসে ঢুকে গেলো বিদ্যুতের খুঁটি 

ইফতেখার আলম, রাজশাহী : রাজশাহীতে যাত্রীবাহী বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি ঢুকে গেছে। এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন। রোববার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ফরিদপুরে বাসের ভিতর বিদ্যুতের খুঁটি ঢুকে গেছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘সড়কের পাশে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ চলছিল। এ জন্য শ্রমিকরা গাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল।

চৌদ্দপাই এলাকায় পৌঁছালে খুঁটির কিছু অংশ বাসের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায়। বাসের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক ও শ্রমিকরা নিজেদের মধ্যে মিটমাট করে চলে গেছেন।

এ ব্যাপারে কারও কোনও অভিযোগ নেই, থানায় কেউ অভিযোগও করেনি।’ এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ট্রাকে তোলার সময় সেটি বাসের ভেতরে ঢুকে যায়। এতে একজন নিহত এবং ১০ জন আহত হন। এএইছ

  • সর্বশেষ
  • জনপ্রিয়