শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০১:০৭ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন

পাকিস্তান ও ভারতের মধ্যকার বিদ্যমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। ফলে বিমানের টরন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিমান এই তথ্য জানিয়েছে।

এয়ারলাইনসটির দেওয়া তথ্য অনুযায়ী, ৯ থেকে ৩১ মে পর্যন্ত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি হলো—

ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬: ঢাকা থেকে ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৩টায় ছাড়বে। টরেন্টো থেকে ছাড়ার সময় একই থাকবে।

ঢাকা লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২: ঢাকা থেকে ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৭টায় ছাড়বে। লন্ডন থেকে ছাড়ার সময় একই থাকবে।

শুধু বৃহস্পতিবারের জন্য (ঢাকা-লন্ডন): ঢাকা থেকে ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে ছাড়বে।

ঢাকা রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬: ঢাকা থেকে ১১টা ৩০ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে ছাড়বে। রোম থেকে ছাড়ার সময় একই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়