শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৫:৩৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে তেলবাহী ট্রেনের ৬ ওয়াগন লাইনচ্যুত

সোহেল সানী, পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে তেলবাহী ট্রেনের ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে হলদিবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটির পরিচালক (গার্ড) মাসুদ রানা জানান, শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে পার্বতীপুর রেল স্টেশন থেকে মিটারগেজ সেকশন ঢাকার জয়দেবপুর রেল স্টেশনে উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। পরে ১টা ১৫ মিনিটে পার্বতীপুর শহরের উপকণ্ঠে হলদিবাড়ী রেলগেট এলাকায় পৌছালে এ দুর্ঘটনা ঘটে।  

ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সালাম জানান, ট্রেন পরিচালক (গার্ড) আমাকে ফোন করে জানালে আমি ট্রেনটি থামাই। ৬টি বগির পিছনের ২৪টা চাকা লাইচ্যুত হয়েছে।

এ ঘটনায় রেলের সহকারি নির্বাহী প্রকৌশলীকে (লালমনিরহাট) আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্যরা হলেন, সহকারি যান্ত্রিক প্রকৌশলী (এএমই/লালমনিরহাট) ও পরিবহন কর্মকর্তা (এটিও/লালমনিরহাট)। কমিটিকে আগামী তিনদিনের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  

এদিকে, বিকেল ৪টার দিকে পার্বতীপুর লোকোসেড থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী গাড়ী) এনে লাইনচ্যুত বিটিও ওয়াগন তেল মালবাহী বগিগুলো উদ্ধার কাজ শুরু করে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়