শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন, ২০২৪, ১১:১৪ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৪, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতে চলতে উল্টে গেল মালবাহী ট্রেনের ইঞ্জিন

সাজিয়া আক্তার: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল পৌনে ৭টায় ফৌজদারহাট জলিল স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ট্রেন লাইনের লুক লাইনে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনে এলাকায় সকাল পৌনে ৭টায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত বলেন, মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু ফৌজদারহাট স্টেশনের এলাকা অতিক্রম করার সময় হঠাৎ মালবাহী ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনাটি লুকলাইনে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষে জানানো হয়েছে। খুব শিগগিরই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়