শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ১১:০৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার সড়কে যানবাহনে ধীরগ‌তি 

সাজিয়া আক্তার: মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব চার‌লে‌নের কাজ চলমান, চালকদের এলোমেলো গাড়ি চালানো ও ঈদ‌কে কেন্দ্র ক‌রে প‌রিবহ‌নের চাপ বাড়ার কারণে ১৩ কি‌লো‌মিটার সড়কে যানবাহনে ধীরগ‌তি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে কোথাও কোথাও যানজ‌টের কার‌ণে থে‌মে আছে প‌রিবহন। ঢাকা পোস্ট

বুধবার (১২ জুন) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে এমন প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রী ও চালকরা।

এদি‌কে কোরবানী ঈদের ছু‌টি শুরু না হ‌লেও মহাসড়‌কে বে‌ড়ে‌ছে প‌রিবহ‌নের সংখ্যা। এতে প্রতি‌নিয়ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ের হার বাড়‌ছে। গেল ২৪ ঘণ্টায় সেতু‌তে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরী‌তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা। 

জানা গে‌ছে, মঙ্গলবার গভীর রাত থে‌কে বঙ্গবন্ধু পূর্ব পার থেকে যানজট শুরু হয়। প‌রে আস্তে আস্তে যানজট গি‌য়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কি‌লো‌মিটার সড়‌কে। ত‌বে ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতু পার হ‌য়ে ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কম‌তে থাকে যানজ‌ট।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলমান র‌য়ে‌ছে। এছাড়া রা‌তের বেলায় প‌রিবহন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়