শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ২৩ মে, ২০২৪, ১০:২১ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৪, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

হ্যাপী আক্তার: [২] গাজীপুরের ধীরাশ্রমে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ঢাকা রেলরুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সূত্র: ডিবিসি নিউজ, একাত্তর টিভি

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে ধীরাশ্রম রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
 
ট্রেনের যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জয়দেবপুর রেলরুটের একটি লাইন বন্ধ হয়ে গেছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী জানান, তুরাগ ট্রেনের দুই নম্বর বগি লাইনচ্যুত হয়েছে। বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। বগি উদ্ধার করার জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার খবর দেওয়া হয়েছে।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়