শিরোনাম
◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর-নোয়াখালী সড়ক চার লেন করার প্রস্তাব

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: [২] নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের রায়পুর পর্যন্ত সড়কটি চার লেন করার প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু। এরমধ্যে প্রথম পর্যায়ে বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি চার লেন করার জন্য চাহিদাপত্র জমা দেওয়া হয়েছে। 

[৩] গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির কাছে এ চাহিদাপত্র জমা দেন তিনি।

[৪] জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা হয়। এতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু স্থায়ী কমিটির সদস্য হিসেবে সভায় অংশ নেন। 

[৫] সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, খুলনা-২ আসনের এমপি সেখ সালাহউদ্দিন, কুমিল্লা-১১ আসনের এমপি মজিবুল হক, কুমিল্লা-৩ আসনের এমপি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আবদুল্লাহ আল কায়সার ও চট্টগ্রাম-১৬ আসনের এমপি মজিবুর রহমানসহ অনেকে।

[৬] এমপি গোলাম ফারুক পিংকু বলেন, আমি লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের গুরুত্ব তুলে ধরেছি। প্রথম পর্যায়ে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার জন্য চাহিদাপত্র জমা দিয়েছি। আশা করি এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নেবে।

[৭] মেঘনা নদী হয়ে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌরুট চট্টগ্রাম ও সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সহজ যোগাযোগমাধ্যম। সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুর ফেরিঘাট থেকে শহরের বাসটার্মিনাল পর্যন্ত বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় সড়ক প্রশস্তকরণ করা হয়। এ রুটের যাত্রীরা এর সুফল ভোগ করছেন। কিন্তু বাস টার্মিনাল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত রাস্তাটি প্রশস্ত নয়। এছাড়া শরীয়তপুর থেকে হরিণা ফেরিঘাট হয়ে বেশিরভাগ যানবাহন এবং যাত্রীরা রায়পুর-লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কটি ব্যবহার করেন। রাস্তাটি প্রশস্ত না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

[৮] রায়পুর-লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কটি ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকে। এতে এ সড়কটি প্রশস্তকরণ জরুরি। সড়কটি প্রশস্ত করা হলে এ রুটে দুর্ঘটনা কমে যাবে। এ অঞ্চলের অর্থনৈতিক বিপ্লব ঘটবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ