শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বাড্ডার কাঠের দোকানে আগুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কাঠের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি)দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি কাঠের দোকানে এ আগুনের ঘটনা ঘটে।

দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।আগুনে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে সেখানে আরও দুইটি ইউনিট যুক্ত হয়। দেড় ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়