শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০১:৪১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৩, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকিরাপুলে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর মতিঝিল ফকিরাপুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে  শাহা আলম (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) রাত সোয়া ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। 

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতলে নিয়ে আসা মোঃ মামুন বলেন শাহ আলম পেশা ইলেকট্রিক মিস্ত্রি ফকিরাপুল এক নং গলিতে আমার বাসায় বৈদ্যুতিক মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে  অচেতন হয়ে পড়ে। পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সাহা আলম কুমিল্লা হোমনা উপজেলার জলিল সওদাগরের ছেলে। বর্তমানে ফকিরাপুল ৪নং গলিতে  থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়