শিরোনাম
◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণখানে সাংবাদিকদের সহায়তায় উদ্ধার হলো মূল্যবান কষ্টিপাথরের মূর্তি 

কষ্টিপাথরের মূর্তি 

রফিকুল ইসলাম মিঠু: রাজধানী দক্ষিণ খান এলাকার মধ্য গাওয়াইর থেকে গতকাল রাত ১২টায় সাংবাদিকদের সহায়তায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের খন্ডিত মূর্তি উদ্ধার করা হয়।

তথ্যসূত্রে জানা যায়, গতকাল রাত ৮ টায় যুগান্তরের উত্তরার প্রতিনিধি শুভো শিকদার, বার্তা বাজার অনলাইন পোর্টালের সাংবাদিক তনু খলিফা, দৈনিক গণজাগরন পত্রিকার সাংবাদিক যোবায়ের হোসাইন, দৈনিক খোলা কাগজের সাংবাদিক মাহফুজ আলম খোকন গোপন তথ্য সূত্রে জানতে পারেন, মধ্য গাওয়াইর এলাকায় ভবন নির্মাণ কাজ শুরু করার পর একটি জমি থেকে আনুমানিক ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এনিয়ে সাংবাদিকরা সরেজমিনে তথ্য অনুসন্ধান শুরু করেন। 

রাত ১১ টায় কষ্টিপাথরের মূর্তির সন্ধান মিলে। মূর্তি উদ্ধারে দক্ষিণ খান থানার ওসি অপারেশন আফতাব এর সাথে বারবার যোগাযোগ করে কোন সাড়া পাননি   সাংবাদিকরা। পরবর্তিতে গোয়েন্দা সংস্থা এসবি এর এডিশনাল এসপি ইহসানুজ্জামান ও উপ-পুলিশ পরিদর্শক রাসেলকে রাষ্ট্রীয় এই সম্পদ উদ্ধারে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন সাংবাদিক সমাজ।

তারা সাংবাদিকদের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। রাত ৩ টায় এডিশনাল এসপি ইহসানুজ্জামান পিপিএম দক্ষিণ খান থানায় যোগাযোগ করে রাষ্ট্রীয় সম্পদটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

আরআইএম/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়