শিরোনাম
◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও) ◈ ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ◈ লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ তীব্র তাপপ্রবাহে বিলিয়ন ডলারের ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে: বিশ্বব্যাংক ◈ পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই: মির্জা ফখরুল ◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও) ◈ এক বছরে জামায়াতের আয় কমে ২৩ কোটি ৬৮ লাখ, ব্যয় ছাড়াল ২৩ কোটি ৯১ লাখ ◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামের এক ট্রাকশ্রমিক মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা আজমপুর ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে ইউসুফের ভগ্নিপতি সাইদুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে। ইউসুফ হোসেনের বাবার নাম হারুন মিয়া। তিনি উত্তরা কাঁচা বাজার দেওয়ান বাড়ি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন এবং উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঢাকার বাহির থেকে আসা মাছের ট্রাকে কাজ করতেন।

সাইদুল ইসলাম বলেন, রাতে কোনো কাজে আজমপুর ফ্লাইওভারের নিচে রাস্তা পার হচ্ছিলেন ইউসুফ। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ইউসুফকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরের দিকে ওই ব্যক্তিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়