শিরোনাম
◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও) ◈ ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ◈ লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ তীব্র তাপপ্রবাহে বিলিয়ন ডলারের ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে: বিশ্বব্যাংক ◈ পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই: মির্জা ফখরুল ◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও) ◈ এক বছরে জামায়াতের আয় কমে ২৩ কোটি ৬৮ লাখ, ব্যয় ছাড়াল ২৩ কোটি ৯১ লাখ ◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানজটমুক্ত টিটিপাড়া: চালু হলো ৬ লেনের আধুনিক আন্ডারপাস, স্বস্তি ফিরেছে যাত্রীদের

রাজধানীর কমলাপুরে টিটিপাড়ায় নির্মিত ৬ লেনের আন্ডারপাস চালু হয়েছে। আজ শনিবার সকাল থেকে আন্ডারপাসটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আন্ডারপাস চালুর মধ্য দিয়ে এলাকার দীর্ঘদিনের যানজট ও রেলক্রসিংয়ে ভোগান্তির অবসান ঘটেছে।

সকালে আন্ডারপাসটি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। পরিদর্শন শেষে তাঁরা আন্ডারপাসটি চালুর নির্দেশ দেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, শনিবার সকাল ১০টা থেকে আন্ডারপাসটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা পরিদর্শনের পর জানান, এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। ফলে আন্ডারপাসটি যান চলাচলের জন্য চালু করা হয়েছে।

রেলপথের নিচ দিয়ে নির্মিত এই আন্ডারপাস চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে মুগদা, কমলাপুর, মতিঝিল ও সায়েদাবাদের আশপাশের এলাকায় যানজট অনেকটা কমবে এবং যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আন্ডারপাসটির নিচে ৬ লেনের রাস্তা রয়েছে—এর মধ্যে ৪ লেন যান্ত্রিক যানবাহনের জন্য, আর দুই পাশে রিকশা ও সাইকেলের আলাদা লেনসহ ফুটপাত রাখা হয়েছে। পাঁচ মিটার উচ্চতার গাড়ি সহজেই চলাচল করতে পারবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৫ সালের নভেম্বর মাসে সম্পূর্ণ হয়। এই আন্ডারপাস চালুর ফলে রেল চলাচলের সময় ব্যস্ত টিটিপাড়া লেভেল ক্রসিংয়ে দীর্ঘ যানজটের সমস্যা দূর হবে।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়