শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০১:১১ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি

ঢামেক প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। নিহতরা হলেন নোমান (৩২) ও শামীমা (২৪)।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী। তিনি বলেন, আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি নোমান ফ্যানের সঙ্গে ঝুলছে এবং শামিমা বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে আছে। নোমান সৌদি আরব প্রবাসী।

তিনি আরও বলেন, এক বছর আগে নোমান প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। পারিবারিকভাবে সেটা মেনে নেয়নি। সে কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তাদের বাড়ি ভোলার নানমোহন থানা এলাকায়। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়