শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২২, ১২:০১ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২২, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ আটজনের মধ্যে ৭ জনই মারা গেছেন

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে সাতজনই মারা গেছেন। সবশেষ মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ মো. শরিফুল ইসলাম (৩২) মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। বাকি দগ্ধ একজনের অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

এর আগে গত শনিবার (৬ আগস্ট) উত্তরার কামারপাড়া এলাকায় ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন আটজন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ওই রিকশা গ্যারেজের পাশে ভাঙারির দোকানও রয়েছে। সেই দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন দগ্ধ হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়