শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগ, এবার ধোলাইপাড়ে বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর পাই। পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রমনা, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় অন্তত পাঁচটি ঘটনা ঘটে।

রমনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ বলে দাবি করেছে পুলিশ। তবে মিরপুরের শাহ আলী এলাকায় একটি বাসে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হন। একই রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে ছোড়া হয় দুটি পেট্রলবোমা। বুধবার দুপুরে মিরপুরের সনি সিনেমা হলের সামনে দুর্বৃত্তরা আরেকটি বাসে আগুন দেয়। 

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়