শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে পেনথিওন এর যাত্রা শুরু

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড পেনথিওন। আজ শুক্রবার ঢাকায় উদ্বোধন হয়েছে পেনথিওনের জুতার প্রিমিয়ার শো রুম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল বিউটি আইকন মিস ইউনিভার্স আমেরিকাস তাতিয়ানা ক্যালমেল। 

গুলশান এভিনিউর আর ডি সেন্টারে অবস্থিত এই শো রুমে নামকরা ব্র্যান্ডের পাশাপাশি নানা ধরণের স্টাইলিশ জুতা মিলবে। চামড়ার পাশাপাশি সোনালী আঁশ পাটের বৈচিত্র্যময় ব্যবহারে তৈরি জুতার দারুণ সংগ্রহ থাকছে এ শো রুমে।
এ ব্যাপারে পেনথিওন বাংলাদেশের স্বত্ত্বাধিকারী আয়ান আরিব আমান বলেন, ‘দেশের ফ্যাশন সচেতন মানুষের জন্য পেনথিওনের বিশ্বমানের জুতা আনতে পেরে আমি আনন্দিত। দ্রুত বেড়ে ওঠা বাজার ও ফ্যাশন সচেতন মানুষের চাহিদার দিকটি বিবেচনা রাখার অংশ হিসেবেই আমাদের এই প্রয়াস।’ 

আমারো ও মুচি ব্র্যান্ডকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে যাওয়ার পরিকল্পনা আছে এ প্রতিষ্ঠানের। ফুটওয়্যার শো নিউ ইয়র্ক এক্সপোতে অংশ নেবে এই প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ফ্যাশন, মিডিয়া জগতের পাশাপাশি ব্যবসায়ী ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। প্রিমিয়াম লাইফ স্টাইল পণ্য নিয়ে বাংলাদেশ ও দক্ষিন এশিয়ায় দীর্ঘদিন কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো পেনথিওন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়