শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১২ জুলাই, ২০২২, ১০:০৬ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২২, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, খুলছে অফিস-আদালত

ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

মাজহারুল ইসলাম: টানা চারদিন ঈদের ছুটি শেষে আজ (মঙ্গলবার) থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। এ কারণে কাজে যোগ দিতে গ্রাম থেকে ঢাকায় ফিরছে মানুষ। সোমবার বিকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাটে এমন সব চিত্রই দেখা যায়। বেশিরভাগ বাস অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে। একই অবস্থা লঞ্চ ও ট্রেনের।

ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। তবে এ সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ প্রতিটি সিমের জন্য একজন মানুষ ধরা হলেও একাধিক নেটওয়ার্কের সিম ব্যবহার করেন অনেকে। আবার ১৮ বছরের নিচে বয়সী কিংবা বৃদ্ধ যাদের মোবাইল ফোন নেই তাদের গণনায় আনা হয়নি।

ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) ছিল সরকারি সাধারণ ছুটি । ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে টানা চার দিন ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়