শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশুর হাট ঘিরে বাড়ছে জাল নোট ও প্রতারক চক্র

ইমন হোসেন: [২] প্রতি বছরই কুরবানির পশুর হাটে গরু কিনতে এসে টাকাসহ সর্বস্ব হারানোর ঘটনা কম নয়। এই প্রতারক চক্রগুলো গরুর হাটগুলোকে টার্গেট করে মানুষের সর্বস্ব লুট করার পরিকল্পনা করে থাকে। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মোট ২০টি স্থানে কুরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ডিএসসিসি এলাকায় বসবে ১১টি অস্থায়ী পশুর হাট এবং ডিএনসিসি এলাকায় বসবে ৯টি অস্থায়ী পশুর হাট। (সময়ের আলো ০৯-০৬-২০২৪)

[৩] গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, এক লাখ জাল নোট তৈরি করতে খরচ হয় প্রায় ১০ হাজার টাকা। পরবর্তীতে তারা পাইকারি বিক্রেতার কাছে এক লাখ টাকার নোট ১৫-২০ হাজার টাকায় বিক্রি করে। পরে খুচরা বিক্রেতারা মাঠপর্যায়ে সেই জাল নোট ছড়িয়ে দেয় বিভিন্ন এজেন্টের মাধ্যমে। (বার্তা ২৪ ডট কম ০৭-০৬-২০২৪)

[৪] কিছুদিন আগে জাল টাকা তৈরির কারখানা থেকে দেড় কোটি জাল নোট ও জাল নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রশাসনের তথ্যমতে, গ্রেপ্তার করা হলেও তাদের ৮০ শতাংশই জামিনে মুক্তি পেয়ে পরবর্তী সময়ে আবারো নিয়োজিত হচ্ছে জাল নোটের ব্যবসায় । (সমকাল ০৮-০৬-২০২৪)

[৫] ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে জাল নোট প্রস্তুতকারী চক্র সক্রিয় হলেও পুলিশ এসব বিষয়ে সতর্ক রয়েছে। সাধারণ মানুষ যাতে জাল চক্রের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়টি মাথায় রেখে পুলিশ সতর্ক রয়েছে। এ ব্যাপারে পুলিশের সাইবার মনিটরিং টিম কাজ করছে। (খবরের কাগজ ০৮-০৬-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়