শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:৫৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে তেলবাহী লরি উল্টে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৩

মোস্তাফিজুর রহমান: সাভারের হেমায়েতপুরে একটি তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ হেলাল (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, সাভারে তেলবাহী লরি উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হেলাল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ও ইনহ‍্যালেশন বার্ন হয়েছিল। এর আগে সকালে নজরুল ইসলাম নামে আরও একজনকে জরুরি বিভাগে আনা হলে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘটনাস্থলেই একজন দগ্ধ হয়ে মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়