শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২২, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২২, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি শিক্ষার্থীকে ভারতে ঢুকতে দিচ্ছে না পেট্রাপোল ইমিগ্রেশন

তানজীর মহসিন: ভারতীয় পুলিশ ইমিগ্রেশনের বাধার কারণে অনিশ্চয়তায় পড়েছে ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া বাংলাদেশী শিক্ষার্থীদের লেখাপড়া। যে সব শিক্ষার্থীরা ষ্টুডেন্ট ভিসায় ভারতের বিভিন্ন প্রদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন বিষয়ে অধ্যায়নরত ছিল তারা দেশে এসে ভারতে যেতে পারছেন না। ফলে উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটছে তাদের ।

সম্প্রতি ভারতে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছে। পরীক্ষা শুরু হলেও বাংলাদেশী শিক্ষার্থীরা ভারতে প্রবেশ করতে পারছে না। গত ডিসেম্বর মাসে করোনার কারণে ষ্টুডেন্ট ভিসায় ভারতে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা দেশে ফিরে আসে এবং সকলের যাতায়াত বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে যে সব শিক্ষার্থী দেশে এসেছিল তারা আর ভারতে যেতে পারছে না।

ভারতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বেশিরভাগ শিক্ষার্থীরা প্রতিদিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে এসে ভারতে প্রবেশ করতে না পেরে ফিরে যাচ্ছে নিজ বাড়িতে। তাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ এবং ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি থাকলেও ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণ করতে নারাজ।

ভারতের কাশ্মীরে পড়ুয়া বাংলাদেশী ছাত্র অভিষেক বড়ুয়া জানান, তারা ২০২১ সালের নভেম্বরে দেশে আসে ছুটিতে। ডিসেম্বরের পরে যখন তারা পড়ুশুনার জন্য ছুটি কাটিয়ে ভারতে যেতে চাইছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে তাদের রিফিউজ করে দিচ্ছেন। বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ তাদের জানিয়ে দিয়েছে ভারত সরকার অনুমতি না দিলে তারা এসব ষ্টুডেন্ট ভিসার ছাত্র ছাত্রীদের গ্রহণ করতে পারবে না। এমন অবস্থাতে পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়ার মান অনিশ্চিত হয়ে পড়েছে।

ভারতের দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থী পশাশ চন্দ্র বলেন, তার পরীক্ষা আগামি ২৭ মার্চ থেকে। সে এখন তার বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না। প্রতিদিন মেডিকেল, বিজিনেস, ভিসায় ভারতে বহু লোক যাতায়াত করছে অথচ আমরা যেতে পারছি না। আমাদের তো যাওয়াটা খুবই জরুরি। সময়মত যেতে না পারলেও পড়াশূনা পিছিয়ে পড়বে একটি বছর। লেখা পড়া অনিশ্চয়তার মধ্যে পড়বে। আমাদের সামনে পরীক্ষা এর উপযুক্ত প্রমাণ দিলেও আমরা যেতে পারছি না।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু আহমদের জানান, আমাদের কোন আপত্তি নেই। আমরা তো তাদের যাওয়ার অনুমতি দিচ্ছি কিন্তু ভারতীয় ইমিগ্রেশন তাদের ফেরত পাঠাচ্ছে। ভারত তাদের ইমিগ্রেশনে অনুমতি না দিলে আমরা বিক করবো।

বাংলাদেশ ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করলেও ভারত গেলে শিক্ষার্থীদের ফেরত পাঠাচ্ছে। তবে জরুরি ছাত্র ছাত্রীদের ভারতীয় দূতাবাস থেকে অনুমতি নেয়ার পরামর্শ দেন তিনি।

 

  • সর্বশেষ