শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ০৩:৪৪ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী নিহত

নিজস্ব প্রতিবেদক: [২] কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মুহিবুজ্জামান মুন্না (২৭)। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম গাংকুল (রতুলী) নয়াটুলা গ্রাম। তার পিতার নাম মনিরুজ্জামান মনির।

[৩] পরিবারের একমাত্র পুত্র মুহিবুজ্জামান মুন্নাকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। কাতারের স্থানীয় সময় আজ ৯ ফেব্রুয়ারি ভোর ৫ ঘটিকায় মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত মুন্না কাতারে এসেছিলেন গত চার বছর আগে। দুই বোন এক ভাইয়ের মধ্যে মুন্না সবার বড়। তিনি বিবাহিত ও দুই বছরের একজন পুত্রসন্তান আছে তার।

[৪] কাতারে সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে, যারা অনেকেই যুবক। এসব দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কাতার ট্রাফিক বিভাগ।

  • সর্বশেষ