শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:৩৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম ওসমানের মাথায় হাত বুলালেন প্রধানমন্ত্রী, বললেন ‘অল থ্যাংকস টু ইউ’

নিউজ ডেস্ক: এখনো রেশ কাটেনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের। এর আগে ও পরে স্থানীয় এমপি শামীম ওসমানকে নিয়ে আলোচনার শেষ নেই। কখনো দোষারোপ কখনো কৃতিত্ব পান এই সংসদ সদস্য। তবে এবার পেলেন সেরা বার্তা।

শামীম ওসমানকে কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলেছেন, ‘অল থ্যাঙ্কস টু ইউ। ’
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে বলে সেখানে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেলে পরে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খোদ শামীম ওসমান নিজেই তা নিশ্চিত করেছেন। বিষয়টি শুরুতে চাপা থাকলেও গণমাধ্যম কর্মীদের অনুরোধে তিনি স্বীকার করেন।

শামীম ওসমান বলেন, ‘করোনার কারণে সাধারণত প্রধানমন্ত্রীর ৫ থেকে ৭ ফুট কাছে কেউ যেতে পারে না। বিরতির সময়ে আমি তার পেছনের সিটে বসা ছিলাম। ওই সময়ে আমার পাশে আইনমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী পেছনে তাঁকান। তখন আমাকে দেখে বলেন, ‘অল থ্যাংকস টু ইউ’। শুরুতে আমি ভেবেছিলাম হয়তো আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন। যেহেতু আজকে একটি আইন পাশ হয়েছে। কিন্তু পরক্ষণে তিনি আবার বলেন, ‘সমস্ত থ্যাংকস শামীম ওসমানকে। ’

শামীম ওসমান আরো বলেন, ‘আমাকে ধন্যবাদ দেওয়ার পরে আমি কাছে যাই। তখন আমি আমার কিছু কষ্টের কথা বলি। আমার বাবা মা ও ভাইদের কিছু ঘটনা (কবরস্থানে শশ্মানের মাটি ফেলা) কষ্ট শেয়ার করি। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, 'কষ্ট নিও না। আল্লাহ ওনাদের বেহেশত নসিব করবেন। আর ওনারা তো (খান সাহেব ওসমান আলী, একেএম সামসুজ্জোহা, নাগিনা জোহা, নাসিম ওসমান) তো শুধু তোমার বাবা মা না, আমাদের পেছনেও তাদের অবদান আছে। তোমার বাবা আমাদের মুক্ত করতে গিয়ে রক্ত দিয়েছেন। আল্লাহ চাচাকে বেহেশত নসিব করুন। চাচির কাছে আমরা মানুষ হয়েছি। ’

শামীম ওসমান আরো বলেন, ‘কথার শেষের দিকে তিনি আমাকে কাছে ডেকে নেন। আমার মাথায় হাত বুলিয়ে দেন। তিনি আমাকে প্রাণভরে দোয়া করেছেন। একজন রাজনীতিকের কাছে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে। ’

এর আগেও ২০১৪ সালে নাসিম ওসমানের মৃত্যুর পর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ