শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএল কলেজ ছাত্র রুবেল হত্যায় এক আসামির যাবজ্জীবন

শরিফা খাতুন: [২] খুলনায় বিএল কলেজ ছাত্র মো. রুবেল হত্যার দায়ে আল আমিন বিশ্বাস নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার মোমিন বিশ্বাসের ছেলে আল আমিন।

[৩] একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রুবেল সরকারি বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার বাসিন্দা চান মোল্লার ছেলে ছিলেন।

[৪] অপরদিকে এ মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

[৫] বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের আইনজীবী কাজী সাব্বির আহমেদ।

[৬]আইনজীবী জানান, তেলীগাতী মধ্যপাড়া এলাকার চান মোল্লার ছেলে ভিকটিম মো. রুবেল। সে বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বড় ভাই বারেকের স্ত্রীর ছোট বোন সম্পা ফুলবাড়িগেট টিচার্স ট্রেনিং স্কুলের পড়াশুনা করত। সম্পার স্কুলে যাওয়া আসার পথে আসামি আব্দুল্লাহসহ তার অন্যান্য সহযোগীরা প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার জন্য রুবেল আসামি আব্দুল্লার কাছে যায়। এ সময় উভয়ের মধ্যে বাকবিতান্ডসহ হাতাহাতির ঘটনা ঘটে। তাকে হত্যার পরিকল্পনা আব্দুল্লার মাথায় আসে। পরিকল্পনার তিনমাসের মধ্যে রুবেলকে খুন করা হয়।

[৭] পরেদিন নিহতের পিতা আবু বক্কার সিদ্দিক আট জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনাম ১০ জনের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন, যার নং ৫। অজ্ঞাতনাম আসামির মধ্যে আল আমিন ছিল। পুলিশের কাছে আটক হওয়ার পর সে হত্যাকান্ডের বিবরণ জানিয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মৌসুমীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ২০১৬ সালের ১৬ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই পলাশ গোলদার ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারাধীন সময়ে ১০ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। সম্পাদন: আফরোজা সরকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়