শিরোনাম
◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে নৌকা প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা ও পোস্টার ছেড়ার অভিযোগ

সোহাগ হাসান: [২] ৭ম ধাপে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারী। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।

[৩] নৌকা প্রতীকের প্রার্থী মো. ময়নুল হকের সমর্থকেরা আনারস প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা ও বিভিন্ন এলাকায় প্রবেশে বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ আব্দুর রাজ্জাক বিএসসির।

[৪] মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আনারস প্রতিকের প্রার্থী।

[৫] স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রাজ্জাক বিএসসি (আনারস প্রতীক) বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ ময়নুল হক তার কর্মী বাহিনী দিয়ে আনারস প্রতীকের পোস্টার ছিঁড়ে তার উপরে নৌকার পোস্টার লাগাচ্ছেন। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকা বহিরাগত ক্যাডার বাহিনী নিয়োগ করে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের নির্বাচনী প্রচারনা থেকে বিরত থাকার জন্য বার বার হুমকি ধামকি দিচ্ছে।

[৬] এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী মো. ময়নুল হক বলেন, প্রতিপক্ষ ভোটে হেরে যাবে একথা জানতে পেরে এসব ভিত্তিহীন অভিযোগ করছে।

[৭] উপজেলা রিটার্নিং অফিসার উজ্জল কুমার রায় বলেন, নির্বাচনে এখন পর্যন্ত সুস্থ পরিবেশ রয়েছে। আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। যারা অভিযোগ করেছেন, সে বিষয়ে কোনো সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ