শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ১১:২৯ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ানডে ক্যারিয়ারে ১৪ বার শূন্য রানে আউট বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : [২] গত শুক্রবার দক্ষিণ আফ্রিকায় চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ান ডাউনে নেমে দলীয় ৬৪ রানে ৫ বলে কোনো রান না করেই ফেরেন কোহলি। কেশব মহারাজের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট দিয়ে বসেন তিনি। স্পিনারের বিরুদ্ধে এই প্রথম শূন্য রানে আউট হলেন তিনি।

[৩] এ নিয়ে ১৪ বারের মতো ওয়ানডে ক্রিকেটে শূন্য রানে আউট হলেন কোহলি। তিনি টপকে গেলেন কপিল দেব এবং রাহুল দ্রাবিড়কে। তারা ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

[৪] ওয়ানডেতে ভারতের হয়ে সবেচয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। মোট ২০ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি শূন্য রানে আউট হয়েছেন মোট ১৬ বার। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়