শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ১১:২৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানের বেরুলিয়া খাল খনন কাজ শুরু

শাহাদাত হোসেন: [২] রাউজানে ভরাট হয়ে যাওয়া বেরুলিয়া খালের খনন কাজ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

[৩] শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে তিনি খালটির খনন কাজ উদ্বোধন করে স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, পৌর এলাকার কোনো খাল নালার জায়গায় অবকাঠামো নির্মাণ অথবা অবৈধ দখলদারিত্ব থাকতে দেয়া হবে না। বর্ষাকালে যাতে পৌরবাসী জলাবদ্ধামুক্ত পরিবেশে হাঁটাচলা করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সব খাল নালা সংষ্কার করা হচ্ছে। স্থানীয় সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনা অনুসারে এসব কাজ হাতে নিয়েছেন বলেন জানান তিনি।

[৪] মাওলানা এনাম জানায়, বর্ষাকালে বেরুলিয়া খাল দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানি ও বৃষ্টির পানি প্রবাহিত হতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। খালটি ভরাট হয়ে যাওয়ায় শুকনা মৌসুমে খালে পানি না থাকায় বোরো ধানের চাষাবাদ ও সবজি ক্ষেতের চাষাবাদ করা সম্ভব হয় না এলাকার কৃষকদের। এলাকার কৃষকের দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া থেকে বেরুলিয়া বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ খালের খনন কাজের উদ্যোগ নেন পৌর মেয়র।

[৫] এ সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, সমাজ সেবক আলহাজ্ব ওসমান,প্রদীপ,শাহ্জাহান যুবলীগ নেতা জামশেদ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়