শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ১০:৩২ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিফাত হত্যা: খালাস চেয়ে মিন্নির জেল আপিল

নিউজ ডেস্ক: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে জেল আপিল করেছেন। তার এই জেল আপিলের অ্যাডমিশনের (গ্রহণযোগ্যতার) ওপর শুনানির জন্য বৃহস্পতিবার হাইকোর্টের কার‌্যতালিকায় রয়েছে।

এর আগে মিন্নি খালাস চেয়ে ফৌজদারি আপিল করেছেন। সেটি ২০২০ সালের ৪ নভেম্বর শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানাও স্থগিত করেছেন।

এখন জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলে দুটি আপিল এবং মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের বিষয়ে ডেথ রেফারেন্সের শুনানি একইসঙ্গে হবে বলে জানিয়েছেন আইনজীবী জামিউল হক ফয়সাল।

তিনি জানান, শুনানিতে থাকবেন আইনজীবী জেড আই খান পান্না। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়