শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:১৩ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে সংক্রান্তি উপলক্ষে জামাইকে ৩৬৫ পদে আপ্যায়ন শাশুড়ির

মামুন হোসেন : [২] জামাই আদর কি একেই বলে, সংক্রান্তি উপলক্ষে হবু জামাইয়ের নিমন্ত্রণ ছিল হবু শ্বশুরবাড়িতে। হবু শ্বশুরবাড়িতে খাবার টেবিলের দিকে তাকিয়েই চক্ষু চড়কগাছ জামাইয়ের, টেবিলে থরে থরে সাজানো মোট ৩৬৫ পদ। চোখ কপালে তোলা ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। আনন্দবাজার

[৩] সংক্রান্তির দিন জামাইকে ভোজ দেওয়া তেলুগু সংস্কৃতির অঙ্গ। সেই মতো হবু জামাই সাইকৃষ্ণকে দুপুরে খেতে ডেকেছিলেন ভেঙ্কটেশ্বরা রাও ও মাধবী। হবু শাশুড়ির শখ ছিল জামাইকে ‘ভুরিভোজ’ করাবেন। তাই শুধু খাবার টেবিল নয় পুড়ো ঘর জুড়েই কেবল খাবার আর খাবার।

[৪] হবু শাশুড়ি মাধবী জানিয়েছেন, যাতে জামাইয়ের বছরের প্রতিটি দিন ভাল যায় সে জন্যই ৩৬৫টি পদের আয়োজন করা হয়েছিল। খাবারের তালিকায় ছিল ৩০ ধরনের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও পুরাতন মিলিয়ে ১০০ রকমের মিষ্টান্ন, ১৫ রকমের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা ও গরম পানীয়, ফল।

[৫] এ মহাভোজের পরই সাইকৃষ্ণের সঙ্গে কুণ্ডাভির বিয়ের অনুষ্ঠান আয়োজন হয়। আপাতত তারা সুখী দম্পতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়