শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ১২:১৬ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কেরানীগঞ্জে চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সুজন কৈরী: [২] বাংলা চলচ্চিত্রের অভিনয়শিল্পী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রীজের পাশ বস্তা বন্দী অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়।

[৩] অভিনেত্রী শিমুর ছোটবোন ফাতেমা জানান, রোববার সকাল ১০ টায় বাসা থেকে বের হয়, সন্ধার ৭ টায় মিমুর এক বন্ধু কে মিমুকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে জানায় পরে রাত ১১ টায় কলাবাগান থানায় যায় জিডি করা হয়। সোমবার সন্ধায় মিটফোর্ড হাসপাতালে লাশ শনাক্ত করে।

[৪] ভাই শহিদুল ইসলাম খকন বলেন, সর্বশেষ দুইদিন আগে কথা হয়েছিল, তার কোন শত্রু নেই। তবে এফডিসিতে ১০ দিন আগে ভোটার তালিকা থেকে বাদ দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়