শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০৩:১৬ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি ভিডিও ক্লিপ তছনছ করে দিলো মধুমিতার জীবন!

বিনোদন ডেস্ক : নতুন বিয়ে করেছেন মধুমিতা। স্বামীকে নিয়ে সুখের সংসার। একটি স্কুলে করেন শিক্ষকতা। সুদর্শনা বলে শিক্ষার্থীদের কাছে তিনি নায়িকার মতো। সবার কাছেই তার আলাদা কদর। কিন্তু আচমকা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার শারীরিক সম্পর্কের একটি ভিডিও। যার কারণে মুহূর্তেই তছনছ হয়ে যায় মধুমিতার জীবন।

কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের বাস্তব জীবনে নয়, এমনটা ঘটেছে ওয়েব সিরিজে। নাম ‘উত্তরণ’। রোববার (১৬ জানুয়ারি) প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার। তাতেই পাওয়া গেল গল্পের এমন ইঙ্গিত। ট্রেলারটি শেষ হয়েছে একটি প্রশ্ন দিয়ে। তা হলো- ‘আপনার সঙ্গে যদি এমন হতো, আপনি কী করতেন?’

এই সিরিজটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জি। এতে পর্ণা চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার। তার স্বামী অভির ভূমিকায় আছেন রাজদীপ গুপ্ত। এছাড়াও রয়েছেন স্বস্তিকা দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, মিঠু চক্রবর্তী প্রমুখ। সিরিজটিতে সাইবার অপরাধের পরিণাম যেমন দেখানো হয়েছে, তেমনি নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য এক নারীর অদম্য লড়াইয়ের ঘটনাও থাকছে সমানতালে।

জানা গেছে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘বটতলা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিরিজ। আগামী ২৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে সিরিজটি।

উল্লেখ্য, মধুমিতা সরকার মূলত টিভি সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার অভিনীত ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালটি বাংলাদেশেও তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিল। এরপর তিনি সিনেমায়ও কাজ করেছেন। তবে এটিই তার প্রথম ওয়েব সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়