শিরোনাম
◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:৫৭ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ভোট শেষে ব্যবসায়ীকে গুলি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে পৌরসভা নির্বাচন শেষে বাড়ি ফেরার পথে মো. ইসমাইল নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইসমাইল উপজেলার শীলকূপ ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় বাজারে তার মুদি মালামালের ব্যবসা রয়েছে।

তার ভাই মিজানুর রহমান জানান, ইসমাইল সারাদিন ভোটকেন্দ্রের আশপাশে ছিলেন, তবে তিনি কোনো প্রার্থীর ভোট করেননি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘আস্করিয়া পাড়ার দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার পায়ে গুলি লেগেছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘গুলিবিদ্ধ ইসমাইলকে হাসপাতালে নিলে চিকিৎসক ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। তিনি শঙ্কামুক্ত আছেন।’

এদিকে, বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এস এম তোফাইল বিন হোসাইন জয়ী হয়েছেন।

রোববার ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন বাঁশখালী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচনি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন।

তোফাইল পেয়েছেন ১৪ হাজার ৩৪৫ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬৫টি। তিনি নানা অভিযোগ তুলে ভোটের মাঝেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়