শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিঙ্গাপুরে টিকা না নিলে চাকরি হারাবেন কর্মীরা

ফাহাদ ইফতেখার: [২] সিঙ্গাপুরে বিভিন্ন খাতে কর্মরত যেসব কর্মী এখনো টিকার কোনো ডোজ নেননি, তারা সবাই চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। টিকাদানের আওতা বাড়াতে দেশটির সরকার এ নীতি চালু করেছে। ব্লুমবার্গ

[৩] সিঙ্গাপুরে এতদিন যেসব কর্মী করোনা পরীক্ষায় নেগেটিভ হিসেবে শনাক্ত হতেন, তাদের টিকা নেওয়ার জন্য চাপ দেওয়া হতো না। কিন্তু শুক্রবার এই নীতিতে পরিবর্তন এনেছে দেশটির সরকার।

[৪] মহামারি প্রতিরোধে সিঙ্গাপুর সরকারের গঠিত উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, যেসব কর্মী এখন পর্যন্ত করোনা টিকার কোনো ডোজ নেননি, তাদের কর্মস্থলে আসতে বাধা দেওয়া হবে এবং বাড়িতে থেকে কাজ করতে বলা হবে। অফিসের বাইরে থেকে যদি তারা কাজ করতে না পারেন, সেক্ষেত্রে তাদের চাকরিচ্যুত করা হবে। তবে স্বাস্থ্যগত কারণে যেসব কর্মী টিকা নিতে পারছেন না, তাদের ছাড় দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়