শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের বিরুদ্ধে জোর করে স্বাক্ষর সংগ্রহের অভিযোগ বিএনপির

শিমুল মাহমুদ: [২] রাজধানীর সবুজবাগ থানা ছাত্রদলের নিখোঁজ সভাপতি মাহবুব হাসান সুজনের বাবা আব্দুল জলিল খানের বাসায় গিয়ে পুলিশের একটি টিম জোর করে একটি কাগজে স্বাক্ষর করাতে চেয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

[৩] শনিবার বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

[৪] তিনি বলেন, ‘সুজনের পিতাকে দিয়ে পুলিশের লেখা একটি বক্তব্যে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করের, যেখানে লেখা ছিলো সুজন স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গিয়ে নিখোঁজ হয়।’

[৫] সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একই প্রক্রিয়ায় পুলিশ এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনসহ অন্য পরিবারের সদস্যদের নিকট থেকেও একই প্রকার ফরমায়েশি বক্তব্য আদায়ের চেষ্টা করেছে।

[৬] তিনি আরো অভিযোগ করেন, ছাত্রদলনেতা সুজনের পিতা ফরমায়েশি বক্তব্যে স্বাক্ষর দিতে অস্বীকার করলে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফোনের মাধ্যমে অবগত হলে তার হস্তক্ষেপে পুলিশ ফিরে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়