শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশকে এই সরকার কাঠগড়ায় দাঁড় করিয়েছে : মান্না

শিমুল মাহমুদ: [২] নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, পত্র-পত্রিকা থেকে দেখছি, দেশে গুমের ঘটনা চাপা দিতে কাগজ নিয়ে পুলিশ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে যাচ্ছে। পুলিশকে এই সরকার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। জাতিসংঘ থেকে ৫৪ জনের লিস্ট দিয়ে সরকারের কাছে তাদের সন্ধান চাওয়া হয়েছে। এতে বুঝতেই হবে সরকার ও পুলিশ ধরা খেয়েছে।’

[৩] ভুক্তভোগী পরিবারের উদ্দেশে মান্না বলেন, ‘পুলিশের কোনও চাপের মুখে নতি স্বীকারের দরকার নেই। পুলিশ বাসায় যাচ্ছে একটি কাগজে সই করাতে যেন তারা বিচার থেকে মুক্তি পেতে পারে। কিন্তু যারা রাতের বেলা ভোট চুরি করেছে তাদের বিচার হবে, মাফ হবে না।

[৪] সবাইকে রাজপথে নামার ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মান্না বলেন, ‘সরকারের পতনের ঘট্না বেজে গেছে। আগামী নির্বাচনে তারা ভোট ডাকাতির স্বপ্ন দেখতে পারে কিন্তু সে আশায় গুড়ে বালি। পুলিশ তাদের রক্ষা করতে পারবে না।

[৫] পুলিশদের বলি, আপনারা কেন অপরাধের খাতায় নাম লেখাচ্ছেন? যে মানুষগুলো দেশের আনাচে কানাচে কাঁদছে, তাদের কাছ থেকে কোন মাফ পাবেন না। কোনোদিন ক্ষমতায় গেলে ‘গুমের ঘটনা’ গুণে গুণে তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার করা হবে।

[৬] শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘মায়ের ডাক’ নামে সংগঠনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়